শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

reporter / ২৫০ ভিউ
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলি ও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (২৮ মে) সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমুনেছার সভাপতিত্ত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম, উপজেলা সহকারী কমিশনার ভুমি আজিজুন্নাহার, উপজেলা কৃষি অফিসার মো: কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে মোহাম্মদ আলী জিন্নাহ, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: কামরুজ্জামান।
এর আগে অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম হাবিবুর রহমান, গীতা পাঠ করেন  পূজা উদযাপন পরিষদ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিতেশ চন্দ্র শর্মা।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা । আলোচনা পর্ব শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।


এই বিভাগের আরও খবর