শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

ফরিদগঞ্জে একদিনে ৩ মরদেহ উদ্ধার

reporter / ৩১৩ ভিউ
আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় আত্মহত্যাকারী ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূ ও তোফাজ্জল (৩০) নামে এক যুবক এবং রূপা আক্তার (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল ১০ জুন শনিবার উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রাম ও সেকদি গ্রাম এবং নদনা গ্রাম থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া গ্রামের রনি বেপারীর স্ত্রী তাসলিমা আক্তার (২২) তার স্বামী কর্তৃক শ্বশুরবাড়িতে টাকা ধার চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এতে ক্ষিপ্ত হয়ে তাসলিমা আক্তার শনিবার (১০জুন) সকালে নিজ বসতঘরে থাকা ধানের জমিতে দেওয়ার কীটনাশক পান করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে রেফার করলে পথিমধ্যে মধ্যেই মারা যায়।
অন্যদিকে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সেকদি গ্রামের বারেক রাজার ছেলে প্রবাসী তোফাজ্জল (৩০) পারিবারিক কলহের জের ধরে শনিবার নিজ বসতবাড়ির একতলা বিল্ডিং এর ছাদের সিঁড়ির টিনের ঘরের রডের হুকের সাথে নাইলেন রশি দিয়ে গলায় পেচিয়ে ফাঁস দেয়।
এদিকে মায়ের সঙ্গে অভিমান করে রূপা আক্তার (১২) নামের এক কিশোরী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শনিবার  বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের নদনা গ্রামে এ ঘটনা ঘটে। রূপা ওই গ্রামের আবদুর রবের মেয়ে। সে রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আ: মান্নান জানান, সকল স্থানেই সংবাদ পেয়েই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেছে।


এই বিভাগের আরও খবর