শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

মৈশাদী ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে অবশেষে খুলে গেল মসজিদের তালা

reporter / ৩৩৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

মো : মুছা তপদারঃ

দৈনিক প্রিয় চাঁদপুর প্রত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর মৈশাদী গ্রামে বাইতুন নুর নামে একটি জামে মসজিদর গেইটে ঝুলানো তালা  অবশেষে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী হস্তক্ষেপে খুলে গেল।

৯ জুন শুক্রবার মুষলধারে বৃষ্টি আসে। ঐদিন মোঃ নুরুল ইসলাম খান তার এক আত্নীয় মৃত্যুর খবর  শুনে জানাজার জন্য কুমিল্লায় অবস্থান করে। টানা বৃষ্টির কারনে তাদের জমি থেকে আসা ধান রৌদে শুকাতে না পেরে উপায়ন্ত না হয়ে মোঃ নুরুল ইসলাম খানের ছেলে পারভেজ খান সন্ধায় ধানগুলো শুকাতে মসজিদে নিয়ে যায়। পরের দিন শনিবার সাবেক সেনা সদস্য মোঃ নুরুল ইসলাম খান ও এলাকার ২ জন মাগরিবের নামাজ আদায় করে। এশার পর থেকে মসজিদের গেইটের তালার চাবি লাগানোর অংশ টুকু ভরাট করে নতুন আরো ২ টি তালা কে বা কারন  লাগিয়ে দেয়।

 শনিবার থেকে মসজিদের গেইটে তালা ঝুলতে থাকে। অবশেষে চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটোয়ারী ১ নং ওয়ার্ডের মেম্বার সোরাফ ও ২ নং ওয়ার্ডের মেম্বার রাজুকে মসজিদের গেইটের তালা খোলার দায়িত্ব দেন। ১৪ জুন বুধবার আসবের পূর্বে  ১ও ২নং ওয়ার্ডের মেম্বার, নূরুল ইসলাম খান ও স্থানীয় মুসল্লীদের উপস্থিতিতে মেম্বাররা তালা ভেঙ্গে দেন।গেইট খোলার পর নুরুল ইসলাম খান মসজিদ থেকে ধান বের করে নেন। পরে সকলে মিলে আসরের নামাজ আদায় করেন। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের হস্তক্ষেপে  মসজিদটির তালা খুলে যাওয়াতে নুরুল ইসলাম ও তার পরিবারের সকলে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই বিভাগের আরও খবর