বুধবার ( ১৪ জুন ) রাতে সমিতির আয়োজনে এ ফল উৎসবে অংশ নেন আইনজীবীসহ ও তাদের পরিবার ও পরিবারের সদস্যরা।
রাতে ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সমিতির সভাপতি এডভোকেট এ. টি. এম মোস্তফা কামাল। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. জেড. এম রফিকুল হাসান রিপন।
উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র আইনজীবী গন । সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আইনজীবীদের সন্তানরা। রাতে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাডঃ সাইফুল ইসলাম পাটোয়ারী, অ্যাডঃ ওমর ফারুক টিটু অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ আলম খান মঞ্জু, অ্যাডঃ মুনতাসির রিয়াদ, অ্যাডঃ আবু কাওসার, অ্যাড: হাসানউল্লাহ, অ্যাডঃ সানজিদ সানি সহ অন্যান্যরা।