শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর শহরে টাকার বালতি নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

reporter / ২২৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর শহরে ফল ব্যবসায়ীর টাকার বালতি নিয়ে পালানোর সময় ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে জনতা। পরবর্তীতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর শহরের কালিবাড়ি রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্মে।
জানা যায়, রেলওয়ে কোট স্টেশন প্লাটফর্মের ফল ব্যবসায়ী শাহাবুদ্দিন প্রতিদিনের মতো আড়ৎ থেকে বিভিন্ন ফল ক্রয় করে সকালে তার দোকান সাজায়। দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে চাঁদপুর শহরের ইচুলী এলাকার বেপারি বাড়ির আব্দুল হালিম বেপারীর ছেলে হেলাল হোসেন বেপারী (৩০) শাহাবুদ্দিনের ফল দোকানে এসে বিভিন্ন ফলের দাম জানতে চায়। এর এক পর্যায়ে এসে তার ক্যাস হিসেবে ব্যবহৃত কালো রঙের একটি বালতিতে রক্ষিত টাকা দেখতে পেয়ে সেই টাকার বালতি নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দিন ও তার সাথের দোকানিরা টের পেয়ে ছিনতাইকারী হেলালের পিছু ধাওয়া করে।
পরবর্তীতে জনগণের সহায়তায় তাকে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের কাছে ধরে গণধোলাই দিয়ে জনতা তাকে পুলিশে হাতে সোপর্দ করে। ভুক্তভোগী শাহাবুদ্দিন জানায় ইতিপূর্বে এই ব্যক্তি আরো কয়েকবার তার টাকার বালতি নিয়ে পালিয়ে ছিল। আজকে আবার একই ধরনের ঘটনা ঘটালে জনতার সহায়তায় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।


এই বিভাগের আরও খবর