শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বাবুরহাট শিলন্দীয়া এলাকায় ওচমানের মিনি বাসের ধাক্কায় মালেক গাজী মৃত্যুশয্যায়

reporter / ৩৪৯ ভিউ
আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

মোঃ মুছা তপদারঃ
চাঁদপুর পৌর ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট-মৈশাদী সড়কের শিলন্দীয়া হারুন খানের বাড়ি সংলগ্ন স্থানে বেপরোয়া গতির গাড়ি চালক ওচমান গাজীর মিনি বাসের ধাক্কায় মালেক গাজী মৃত্যুশয্যায়।ঘটনাটি ঘটে ২১ জুন বুধবার সন্ধায় বাবুরহাট -মৈশাদী সড়কের শিলন্দীয়া হারুন খান এর বাড়ি সংলগ্ন স্থানে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী থেকে জানা যায় মৈশাদী ১নং ওয়ার্ডের শেখ বাড়ির মোঃ কালাম গাজী (৪৮) এক জন দিন মজুর।কাজের মজুরির জন্য সে সন্ধায় সাইকেল করে হারুন খানের বাড়ি নিকট আসে। অপরদিকে মৈশাদী ৩ নং ওয়ার্ড গাজীর বাড়ির ওচমান গাজী বাবুরহাট বিসিক স্টাফদের তার মিনি বাসে করে আনা নেওয়া করে। স্টাফদের নামিয়ে সন্ধায় গাড়ি নিয়ে দ্রুতগতিতে নিজ বাড়ি আসার পথে মোড় পাড় হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহিত কালামের উপর দিয়ে মিনি বাসটি উঠে দেয়। মিনি বাসের ধাক্কায় কালাম গাজী পড়ে গিয়ে মাথা , মুখ সহ শরীলের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়। এতে করে কালাম গাজী অতিরিক্ত রক্তক্ষরণ হয়। স্থানীয়রা মিনি বাসটি আটক করে চালক ওচমান গাজী সহ কালাম গাজীকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেলে রেফার করেন।

ঘটনার কিছুক্ষণ পর এলাকাবাসী চাঁদপুর সদর মডেল থানা কে অবগত করলে চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক মেহেরাজ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে গাড়িটি উদ্ধার করে পুলিশের হেফাজতে  নিয়ে আসেন। এসময় পুলিশ গাড়ি না নেওয়ার জন্য  এলাকার কিছু লোক ওচমান গাজী পক্ষে তদবির করতে আসে।

২২ জুন বৃহস্পতিবার বিকালে কালাম গাজী’র বড় ভাই জয়নাল গাজী’র স্ত্রী ও বাড়ির লোকজন জানান কালাম গাজী একজন দিনমজুর। তার ২ টা ছেলে। বহু কষ্টে সংসার চলে। ঢাকা মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে কয়েক ঘন্টা থাকলেও টাকার অভাবে তাও বন্ধ হয়ে যায়। সে অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেনা। পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন করার জন্য দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগতেছে। এত টাকা আমরা কোথায় থেকে দিবো? এই কয দিনেই আমাদের প্রায় দুই লক্ষ টাকা শেষ। ঘাতক ড্রাইভার ওচমান সাথে গেলেও কালামের অবস্থা খারাপ দেখে পালিয়ে যায়। তারা কোন সহযোগিতা করে নাই। আমরা এর বিচার চাই, বিচার চাই।


এই বিভাগের আরও খবর