শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদক কে সদর উপজেলা শ্রমিকদলের সংবর্ধনা

reporter / ৪৩৬ ভিউ
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

মোঃ মিজানুর রহমানঃ
চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়াকে চাঁদপুর সদর উপজেলা শ্রমিকদল কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল  সন্ধ্যা ৭ টায় জেলা বিএনপি কার্যালয়ে, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভুঁইয়ার সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গত ২০ জুন মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপির কেন্দ্রীয় প্যাডে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ১৫২ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করা হয়েছে।
উক্ত কমিটিতে জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদলকে জেলা বিএনপি’র শ্রম-বিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়াকে জেলা বিএনপির সহঃ শ্রম-বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে শ্রমিকদলের সভাপতি ও সাধারন সম্পাদক দ্বয় বলেন প্রথমত আমাদের উপর আস্থা রেখে চাঁদপুর জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও সহ শ্রম বিষয়ক  হিসেবে নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি চাঁদপুর জেলা বিএনপির নির্বাচিত  সভাপতি ও হাইমচর চাঁদপুরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম ভাইয়ের প্রতি।এবং নতুন নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই  চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ সংবর্ধনা দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ খলিফা, আব্দুল হাই দুলাল, আনা মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক খলিল হাওলাদার, কামাল হোসেন, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদ মস্তান, সহঃ প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি জুয়েল হোসেন মিজি, শহীদ বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের খন্দকার, আব্দুল খালেক, সহঃ যুব বিষয়ক সম্পাদক মহসিন শেখ, সদস্য সুমন গাজী, আব্দুল মান্নান তপাদার, ইমাম হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সংবর্ধনায় উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর