শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

চাঁদপুরে ৭হাজার’৫শত ৫ পিস ইয়াবাসহ আটক ২

reporter / ৩১৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ৭,৫০৫ পিস ইয়াবাসহ ০২ জন আটক করা হয়েছে।
১১ জুলাই মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানান।
আনুমানিক দুপুর ৩ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী কাঠের বোটের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেয়া হয়। কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের (কমলা) ব্যাগের ভিতরে লুকানো অবস্থায় ৭,৫০৫ (সাত হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় মোঃ রিয়াজ (২২), শরিয়তপুর জেলার সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের বাসিন্দা ও মোঃ শাহফাজ (৩০), চট্রগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল।
তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর