শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুরে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

reporter / ৩০৫ ভিউ
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

নির্দিষ্ট বেডের বাইরেও রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে
———- তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান 
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরে দিন দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। ২১ জুলাই পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।এদের মধ্যে বর্তমানে বেশ কিছু ডেঙ্গু আক্রান্ত রোগী  হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ও ৪র্থ তলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্তের রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এই হাসপাতালটিতে পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিটের নির্দিষ্ট বেডের বাইরেও চলছে চিকিৎসাসেবা। বর্তমানে  ওই ইউনিট গুলোতে মশারি টাঙিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
জানা যায়, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চলতি জুলাই মাসের
২১ জুলাই পর্যন্ত সর্বমোট ১৭১ জন নারী-পুরুষ ও শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে পুরুষ ওয়ার্ডে ১২৮ জন এবং মহিলা ওয়ার্ডে সর্বমোট ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মত্যু হয়নি কারো।
এছাড়া গত জুন মাসে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ৫৯ জন এবং মহিলা ওয়ার্ডে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া লক্ষিপুর এলাকার ফরিদ হোসেন জানান, সে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে বিগত ৫ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছে। সফরমালীর আবুল বাশার জানান, একই জ্বরে সেও ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি। ফরিদগঞ্জ গোবিন্দপুরের মাহবুব জানান, তারা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোগীর স্বজনরা জানান তারা দীর্ঘদিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন তাদের জ্বর না কমায় তারা চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাদের পরীক্ষা করে তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে জানতে পারেন।
হাসপাতালে দায়ীত্বরত নার্সরা জানান, ভর্তিকৃত রোগীরা গত কয়েকদিন পূর্বে জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তাদের রক্ত পরীক্ষা করলে  তারা ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি সনাক্ত হয়। বর্তমানে তাদেরকে হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে এবং মহিলা ওয়ার্ডে মশারি টানিয়ে চিকিৎসাসেবা দিতে দেখা গেছে।
এবিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান বলেন, হাসপাতালে আগের তুলনায় বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। গত মাসের চেয়ে চলতি মাসে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা অনেক বেশি। আমরা হাসপাতালের পুরুষ ওয়ার্ড এবং মহিলা ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ইউনিট স্থাপন করেছি। সেখানে নির্দিষ্ট বেডের বাইরেও ভর্তিকৃত ডেঙ্গু রোগীদেরকে মশারি টানিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর