শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী কে দেখার ইচ্ছে পোষণ করে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আদিরা’র খোলা চিঠি

reporter / ২৫২ ভিউ
আপডেট : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতে চায় চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আদিরা। এ নিয়ে দুইবার প্রধানমন্ত্রী বরাবর আকুতি জানিয়েছে।

এরআগে গত বছর প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রথম চিঠি প্রেরণ করে এবং সেই চিঠি প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছেছিলো জানা গেছে। ছোট্ট এই কোমলমতি শিশুর আকুতি কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরন করতে পারবেন। যদি ও তিনি দেশ পরিচালনা নিয়ে অনেক ব্যস্থ সময় পার করছেন। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা আদিরার পিতা এডভোকেট সেলিম মিয়া চাঁদপুর জজকোর্ট এর আইনজীবী। বাংলাদেশ ছাত্রলীগ চাঁদপুর জেলা শাখার সাবেক সহ সভাপতি ও বর্তমানে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
ছোট্ট এই কোমলমতি শিশুর খোলা চিঠিটি নিম্নে তুলে ধরা হলো।

” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,
আসসলামু আলাইকুম
আমি সিদরাতুল মুনতাহা আদিরা। আমি ২য় শ্রেণীর ছাত্রী, আমার রোল-২, বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চাঁদপুর সদর, চাঁদপুর। আমার বাবা এডভোকেট সেলিম মিয়া আপনার দলের একজন সদস্য। আমাদের পরিবারের দাদা দাদী, কাকা, কাকী আমার নানা, নানা সকলে বা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে। আমি আপনার সাথে দেখা করতে চাই। এর আগেও আপনার কাছে চিঠি লিখেছিলাম। আপনার সাথে দেখা করার সুযোগ পাইনি। আপনাকে সরাসরি দেখার আমার অনেক ইচ্ছা রয়েছে, আপনি তো আমার মতো ছোট শিশুদেরকে অনেক ভালোবাসেন।
আমি টিভিতে দেখেছি আপনি ফিলিস্তিনের মানুষের পক্ষে কথা বলেছেন। আপনি পৃথিবীর অন্য দেশ গুলোর সাথে কথা বলে ফিলিস্তিনের মানুষদের বাঁচানোর চেষ্টা করুন।
আপনি যেমন আমাদের সুন্দরভাবে বাঁচার অধিকার দিয়েছেন, ঠিক তেমনি ফিলিস্তিনের বাচ্চাদের কে বাঁচান। আপনার সুস্বাস্থ্য কামনা করি।”
ইতিঃ সিদরাতুল মুনতাহা আদিরা।


এই বিভাগের আরও খবর