শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদর মরদেহ উদ্ধার

reporter / ৩৯০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

চাঁদপুরের কচুয়ায় ‘চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট’ এর প্রথম বর্ষের রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন বিভাগের ছাত্র তারেক রহমান (২০) নামে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে তার মরদেহ ময়না তদন্ত করার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (১ নভেম্বর) দিনগত রাতে কচুয়া পৌরসভার কড়ইয়া রহিম কমিশনারের বাড়ি সংলগ্ন নতুন বাড়ি থেকে এ তার মরদেহ উদ্ধার করা হয়।

তারেকের গ্রামের বাড়ি মতলব দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামে। তার বাবা আজাদ হোসেন অগ্রণী ব্যাংক কচুয়া শাখার সিকিউরিটি ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

নিহতের বাবা আজাদ হোসেন জানান, চাকরি সুবাধে স্ত্রী-এক ছেলে ও এক মেয়েকে নিয়ে আমরা দীর্ঘদিন কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের আমার শ^শুর বাড়িতে বসবাস করে আসছি। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় আমার ছেলে তারেক রহমান সবার অগোচরে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেছে। কী কারনে আত্মহত্যা করেছে তা জানিনা। ঘটনার দিন তার মা মতলবে আমার গ্রামের বাড়িতে ছিলো।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় আজ থানায় অপমৃত্যু মামলা দায়ের করে ময়না তদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 


এই বিভাগের আরও খবর