শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

reporter / ৮৮৮ ভিউ
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সাইফুর রহমান সবুজঃ

উৎসবমূখর পরিবেশে বৃহত্তর মতলবের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মতলব সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের জন্য বিশেষ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কলেজ অডিটোরিয়ামে কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিয়ে কলেজের সকল শিক্ষক ও স্টাফদের পরিচিতি ও কলেজের পরিবেশ সম্পর্কে ধারণা দেয়া হয়।

কলেজের প্রভাষক আইনুন্নাহার কাদরীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,” আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং সুশৃংখলভাবে পাঠদান করেন। তোমরা যদি কলেজের নিয়ম ও শৃঙ্খলা মেনে চলো এবং নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করো তবে সফলতা তোমাদের আসবেই”। তিনি আরো বলেন, “শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমি সর্বদা তোমাদের পাশে আছি, কোন সমস্যা হলেই আমাকে মৌখিকভাবে জানাবে।”

এছাড়াও বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মেদ, উক্ত কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,জ্যেষ্ঠ প্রভাষক মোঃ মিজানুর রহমান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ সাইফুল ইসলাম,জ্যেষ্ঠ প্রভাষক মোঃ ইসমাইল মিয়া,জ্যেষ্ঠ প্রভাষক ইসরাত পারভীন,প্রভাষক বিপুল সাহা,মোঃ মোজাহিদুল ইসলাম(প্রদর্শক,কম্পিউটার অপারেশন)
শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফয়সাল খন্দকার, নাজমুল ইসলাম শাওন, তামজীদ আহমেদ, মোঃ জাহিদুল ইসলাম হৃদয়।
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন,শশী কুমার পাল ও মুশফিকা শশী।
সবশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


এই বিভাগের আরও খবর