শিরোনাম:
মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার

মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

reporter / ৮ ভিউ
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

 

মতলব উত্তর  প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তরে বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের বাসিন্দা। তার বাবার নাম এলাহী প্রধান। তিনি কনজুমার ডিলারশিপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি এক কন্যাসন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী গোলাম নবী খোকন জানান, মোটরসাইকেল নিয়ে আক্তার হোসেন খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় সাহেব বাজারের দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলি বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। এসব যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনায় জড়িত ট্রলিটি শনাক্ত করে চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর