শিরোনাম:
মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ মতলব উত্তরে ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে সৌদিপ্রবাসী ইয়াসিনের মৃত্যু বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন

মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪

reporter / ২৩ ভিউ
আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মতলব সংবাদদাতা :
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
শনিবার (​২৪ অক্টোবর) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মানস বড়ুয়া-র তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ আবু ইসহাক ও এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুগন্ধি গ্রামের
মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ আশরাফুল সরকার প্রান্ত (২৬) সালাউদ্দিনের ছেলে মোঃ সাইমন (১৯) কে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
​অপরদিকে, এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মিলন শেখ ও এএসআই (নিরস্ত্র) মোঃ সাখাওয়াত হোসেন অপর একটি অভিযানে উপজেলার সুজাতপুর থেকে নন্দলালপুর রাস্তার উত্তর ইসলামাবাদ কবিরের চায়ের দোকানের সামনে মৃত আলী আরশাদ সৈয়ালের ছেলে মোঃ মোতালেব সৈয়াল (৪০) এবং জংগল ইসলামাবাদ প্রধান বাড়ির চারু মিয়ার ছেলে মোঃ সোহাগ (৩০) কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


এই বিভাগের আরও খবর