শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান

reporter / ৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইব্রাহিমপুর গ্রামের শাহী জামে মসজিদের চলমান নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা মিয়া চকিদার।
শুক্রবার ৬ নভেম্বর বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামের হাতে তিনি এ অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন চকিদার, শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের গোলদার, সাধারণ সম্পাদক ইনু রাঢ়ী এবং মসজিদের ইমাম হযরত মাওলানা হাসান জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুদান প্রদানকালে মো. বাদশা মিয়া চকিদার বলেন, চাঁদপুরের ৩ আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নির্দেশে আমরা নেতাকর্মীরা সমাজের ভালো কাজ করার চেষ্টা করছি। তার সুবাদে আজকের এই আর্থিক অনুদান আমি আমার ব্যক্তিগত ভাবে প্রদান করেছি। তিনি বলেন,
মসজিদ হচ্ছে মুসলমানদের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। মসজিদের নির্মাণকাজে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সবারই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। মানুষের কল্যাণে এবং ভালো কাজে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমি চাই, আমার এই ক্ষুদ্র উদ্যোগ দেখে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন। আমি এবারের আসন্ন নির্বাচনে ইব্রাজিমপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারমান পদপ্রার্থী। দল যদি আমাকে মনোয়ন দেয় তাহলে সকলের দোয়া ও সহোযিতায় এগিয়ে যেতে চাই। আমি চেয়ারম্যান নির্বাচিত না হলেও সবসময় মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

উল্লেখ্য, বাদশা মিয়া চকিদার এর আগেও এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তিনি সহযোগিতা করে আসছেন।

 


এই বিভাগের আরও খবর