শিরোনাম:
ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

reporter / ২২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৫ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এসে পৌঁছলে তাকে দেখে বড় ভাইয়ের মৃত্যু হয়। তাদের আকস্মিক মৃত্যুতে পরিবার,স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃত সহোদর দুই ভাই মোহাম্মদ হাসান খান(৫৫) ও মোহাম্মদ হাসিম খান(৬০) উপজেলার মতলব পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সকাল দশটার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ছোট ভাই মোহাম্মদ হাসান খান ভাড়া বাড়িতে মারা যান। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে এলে তাকে দেখে তার বড় ভাই মোহাম্মদ হাসিম খান একইদিন বিকাল ৩ টার দিকে নবকলস গ্রামের নিজ বাড়িতে মারা যান।

নিহতের ভাতিজা রাহি খান বলেন, আমার ছোট কাকা হাসান খান সোমবার সকাল ১০ টার দিকে মারা যান। একইদিন বড় কাকা হাসিম খান বিকাল তিনটায় মারা যায়। পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দান করো মাবুদ।

নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, একদিনে মাত্র ৫ ঘন্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে পড়েছে।

এ ঘটনায় পরিচিতজন,স্বজন,পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।


এই বিভাগের আরও খবর