শিরোনাম:
ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে ৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু চাঁদপুরে আগুনে বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই, দুটি গাভিন গরুর মৃত্যু মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু

reporter / ১৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মতলব দক্ষিণ  প্রতিনিধি:

চাঁদপুরের মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকায় ছাদ থেকে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে হেলেনা বেগম (৪০) নামে চার সন্তানের জননী গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হেলেনা বেগম উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের উত্তর ডিঙ্গা ভাঙ্গা গ্রামের মোঃ শাহজাহান খানের স্ত্রী। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা বেগম। এ সময় একটি কাপড় বৈদ্যুতিক তারে আটকে ছিল। কাপড়টি একটি লোহার বস্তু দিয়ে সরানোর চেষ্টা করলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।
পরে ভবনের বাসিন্দারা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হেলেনা বেগম হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গিয়েছিল।

হেলেনা বেগমের স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।হেলেনা বেগমের এমন আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। চার সন্তানকে রেখে মায়ের এমন চলে যাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোক ও অনিশ্চয়তা।


এই বিভাগের আরও খবর