শিরোনাম:
পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ চাঁদপুরে পৌরসভার বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন প্রেসক্লাবের সংবর্ধনা পেলেন ডা. আরিফ উল হাসান চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম জাতীয় ও আন্তর্জাতিক আসরে অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন চাঁদপুর জেলা প্রশাসকের হাতে তুলে দিলেন ৪৩০ টি শীতবস্ত্র আশা দৈনিক বাংলা পত্রিকার মতলব চাঁদপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক বিমল দেবনাথ মতলব উত্তরে মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে নিখোঁজ ৩ ছাত্র, উদ্বিগ্ন পরিবার মতলবের উপাদী উত্তরে চেয়ারম্যান পদপ্রার্থী হিরনের উঠান বৈঠক মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের

পুষ্পের জোড়া গোলে ফাইনালে ফরিদগঞ্জ

reporter / ৩৪ ভিউ
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মতলব দক্ষিণকে ২-১ গোলে হারিয়ে জেলা প্রশাসক কাপের শিরোপার লড়াইয়ে ফরিদগঞ্জ

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ  এক পুষ্পেই যেন ফুটল জয়ের ফুল! মাঠজুড়ে উত্তেজনা, গ্যালারিতে উল্লাস আর শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই। সব নাটকীয়তার অবসান ঘটিয়ে পুষ্পের জোড়া গোলে মতলব দক্ষিণকে ২-১ ব্যবধানে হারিয়ে ২২তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ফরিদগঞ্জ উপজেলা দল।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মতলব দক্ষিণ। একের পর এক আক্রমণে ফরিদগঞ্জের রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। তবে প্রতিপক্ষের চাপ সামলে ধীরে ধীরে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে ফরিদগঞ্জ। প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও জালের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধে যেন নতুন রূপে আবির্ভূত হয় ফরিদগঞ্জ। আক্রমণের গতি ও ধার বাড়িয়ে প্রতিপক্ষের রক্ষণে একের পর এক চাপ সৃষ্টি করে দলটি। সেই আক্রমণের ফল আসে পুষ্পের পা থেকে। তাঁর দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফরিদগঞ্জ। প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও প্রতিপক্ষের জালে বল পাঠান এই মিডফিল্ডার। নিজের দ্বিতীয় গোল পূর্ণ করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে লড়াই তখনো শেষ হয়নি। দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি মতলব দক্ষিণ। আক্রমণের ধার বাড়িয়ে ফরিদগঞ্জের রক্ষণে চাপ সৃষ্টি করে তারা। একপর্যায়ে আক্রমণভাগের খেলোয়াড় সোহেলের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে মতলব দক্ষিণ। এতে ম্যাচে ফিরে আসে নতুন উত্তেজনা।

শেষ সময়জুড়ে চলে দুই দলের পাল্টাপাল্টি আক্রমণ। সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় মতলব দক্ষিণ, অন্যদিকে ব্যবধান ধরে রাখতে দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে ফরিদগঞ্জ। প্রতিটি মুহূর্তে গ্যালারিতে বাড়তে থাকে উত্তেজনা। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সব আক্রমণ সামলে জয় নিয়েই মাঠ ছাড়ে ফরিদগঞ্জ।

পুষ্পের জোড়া গোল শুধু সেমিফাইনালের জয়ই নিশ্চিত করেনি, ফরিদগঞ্জের ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে ফাইনালের নতুন স্বপ্ন। এখন শিরোপা জয়ের অপেক্ষা। ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই বহু প্রত্যাশিত ট্রফি ঘরে তোলার সুযোগ তৈরি হবে দলটির সামনে।

 


এই বিভাগের আরও খবর