শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ইফতার মাহফিল সম্পূর্ণ।

reporter / ৫০৩ ভিউ
আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

মোঃ জাহিদুল ইসলাম ফাহিমঃ
আমাদের প্রাণের নবী হযরত মুহাম্মদ (সঃ) এর নেতৃত্ব আমরা বদর যুদ্ধ জয়লাভ করেছিলাম ঠিক তেমনি আমাদের ঈমানী শক্তি যদি জোরালো হয় তবে ঈমানী শক্তির কাছে অসক অপশক্তি পরাজিত হতে বাধ্য। ইসলামকে সমুন্নত রাখতে আমাদের সবাই সজাগ থাকতে হবে যে কাজটি করছে এই সংগঠনটি। ছাত্র হিযবুল্লাহ্ প্রকৃত আলেম তৈরি করে। যাতে বাস্তব জীবনে আমরা ইসলামের নামে অপকাজ না করি।
 ২০ এপ্রিল ফরিদগঞ্জে ছাত্র হিযবুল্লাহ্ আয়োজনে বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিল কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান।
এদিন শুরুতে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নোমান সালেহীর সঞ্চালনায় বাংলাদেশ জামইয়াতে হিযবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি  মাওলানা আবুল হাছান মোঃ ছাইফুল্লাহ সভাপতিত্বে দোয়াগীর হিসেবে উপস্থিত ছারছীনা দারুসসুন্নাত জামেয়া এ ইসলামিয়ার মুহাদ্দিস আলহাজ্ব হযরত রুহুল আমিন আফসারী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু, বিশিষ্ট সমাজ সেবক কামরুল হাসান সউদ সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকতার শুরুতে বদর দিবস উপলক্ষে আলোচনা করেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস  ও বাংলাদেশ জামইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা মমিনুল ইসলাম খান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাত্র হিযবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন,  ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসিন খান, ছাত্র হিজবুল্লাহ্ ফরিদগঞ্জ উপজেলা শাখার সাহিত্য সম্পাদক তাসনিফ ইমন।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ চাঁদপুর জেলার তালীম তরীকত সম্পাদক মাওলানা  আব্দুল মালেক এসলাহী উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওঃ ইউনুস থানা মসজিদের খতিব মাওলানা হোসাইন ফারুকী,ইকরা মডেল মাদরাসার পরিচালক মাওলানা জাকির জমইয়াতে হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা’র গবেষণা সম্পাদক মাওলানা সানাউল্লাহ  বাংলাদেশ যুব হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মুহা আরিফুর রহমান, ও ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ছাত্র হিযবুল্লাহ সভাপতি হাঃ ইমাম হোসাইন সাধারণ সম্পাদক  মহা ওসমান গনী ও  ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার আসাতিজায়ে কেরাম গন সহ প্রায় সহস্রাধিক মানুষ।
আলোচনা সভা শেষে দোয়ার করান আলহাজ্ব মাওলানা রুহুল আমিন আফসারী। আলোচনা ও দোয়া শেষে ইফতার আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর