শিরোনাম:
মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটে বন্যা দুর্গতদের মাঝে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আলহাসানী’র ত্রান সহায়তা প্রদান

reporter / ৫০১ ভিউ
আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

ইসতিয়াক জামান নাফিজঃ
বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট, সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী’ মাইজভাণ্ডারীর নির্দেশে বিশেষ একটি দল  ২৪শে মে,থেকে বৃহত্তর সিলেট অঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে। সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের উদ্যোগে ‘আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া’ ও ‘মইনীয়া যুব ফোরাম’ এর সহযোগিতায় ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন মইনীয়া যুব ফোরামের সাধারণ সম্পাদক খলিফা শাহ মোঃ আসলাম হোসাইন, মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরাম কেন্দ্রীয় সদস্য সচিব শাহ মুহাম্মদ ইব্রাহিম মিয়া ,মইনীয়া যুব ফোরামের প্রচার সম্পাদক ও সিনিয়র খাদেম শরীফুর রহমান,মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলা শাখার সভাপতি খলিফা শাহ মোঃ আবুল কালাম,যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি হাবিবুর রহমান পায়েল , শিক্ষা বিষয়ক সম্পাদক দিদারুল হক রিমন , ক্রীড়া বিষয়ক সম্পাদক জামাল খান, সহ দফতর সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ ভূঁইয়া, আইসিটি বিষয়ক সহ-সম্পাদক ইসতিয়াক জামান নাফিজ, সদস্য ফরহাদ হোসেন প্রমুখ।
প্রতিনিধি দল সিলেট, সুনামগঞ্জের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় গরীব ,অসহায় ও দুস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করবেন।
 সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেন, “প্রিয় নবিজী (দ) আমাদেরকে মানবতা শিক্ষা দিয়েছেন। ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি’ দেশের মাটি ও মানুষের কথা বলে। তিনি বলেন, আমরা দুর্যোগ সংকটে সবসময় পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বন্যা পরিস্থিতির অবসান না হওয়া পর্যন্ত আমাদের এ ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে ইনশাআল্লাহ্।


এই বিভাগের আরও খবর