শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে ছেলের দায়ের কোপে বাবা আহত

reporter / ২৯৪ ভিউ
আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
সম্পত্তি ছেলের নামে রেজিষ্ট্রি করে না দেওয়ায় বাবাকে দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করেছে হতভাগা ছেলে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার সকালে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের কবিরাজ বাড়ির মুনছুর আহম্মেদ(৬০) এর ছোট ছেলে বাবু (২৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
সরজমিনে গিয়ে জানা যায়, মুনছুর আহম্মেদ প্রতিদিনের ন্যায় ওই এলাকার ফারুকের চায়ের দোকানে চা খেতে আসেন। হঠাৎ মুনছুর আহমেদের ছোট ছেলে বাবু হাতে দা নিয়ে এসে স্থানীয়দের সামনে বকাঝকা করেন এবং তার বাবাকে দা দিয়ে কোপ দিতে বার বার ক্ষেপে যান। এক পর্যায়ে বাবু তার হাতের ধারালো দা দিয়ে তার বাবার পেটে স্বজোরে কোপ দিলে তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
গুরুতর আহত অবস্থায় মুনছুর আহম্মেদকে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে, অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা ও পরিবারের লোকজন জানান, মুনছুর আহমেদের দুই ছেলে, বড় ছেলে প্রবাসে থাকে, ছোট ছেলে স্থানীয় রূপসা বাজারের একটি দোকানে চাকুরি করে। গত বেশ কিছু দিন ধর বাবার সম্পতি বড় ছেলের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে দুই ছেলে। তিনি জমি দিতে অস্বীকার করায় তাদের দু’জনের মধ্যে মত-বিরোধ হয়।
কি কারণে বাবাকে কুপিয়েছে জানতে চাইলে ঘাতক বাবু বলে, দীর্ঘ দিন বাবা মুনছুর আহমেদ সম্পতি রেজিঃ করে দিবে বলে কাল ক্ষেপন করে আসছে। তাই শনিবার সকালে ফারুকের চায়ের দোকানে দা নিয়ে ভয় দেখাতে যাই, এসময় কি করে বাবার শরীরে দায়ের কোপ লেগে যায় আমার খেয়াল ছিল না।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, এ ঘটনা সম্পর্কে আমাদেরকে অবগত করেনি, অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর