শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ভোক্তা অধিকার রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাতের হানা, জরিমানা আদায়

reporter / ৩২১ ভিউ
আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা অধিকার রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত ও ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত করা হয়েছে,এ সময় ২ টি প্রতিষ্ঠান কে  জরিমানা করা হয়, এ ব্যাপারে চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর জানায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক  এবং চাঁদপুর জেলার জেলা প্রশাসক  এর সার্বিক নির্দেশনা মোতাবেক আজ ১৮জুন শনিবার বিকাল ৩টা  থেকে ৬ টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর যৌথ অভিযান সদরের বাস স্ট্যান্ড ও নতুন বাজার এলাকায় পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আবিদা সিফাত ও ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  নুর হোসেন।  বাস স্ট্যান্ডস্থ মুসলিম সুইটসের কারখানাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টিও বিস্কুট তৈরির দায়ে ৩,হাজার জরিমানা করা হয়। এরপর নতুন বাজার পার্শ্ববর্তী এলাকায় নিউ মডার্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়, সেখানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও নির্ধারিত সেবামূল্যের চেয়ে অধিক দামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ২০,০০০/- অর্থ দণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম।   ভবিষ্যতে জনস্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর