শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

reporter / ৩৩৭ ভিউ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

সবধরণের দুর্যোগ প্রতিরোধে আমাদের প্রস্তুত থাকতে হবে 
———-জেলা প্রশাসক কামরুল হাসান 
বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (২১ জুন) দুপুর আড়াইটায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, দেশের কিছু কিছু জেলায় বন্যা সৃষ্টি হয়েছে। আমাদের এজেলায় বন্যার আশঙ্কা বা বন্যা থেকে রক্ষা পেতে এবং দুর্যোগ হলে যেন জানমালের ক্ষতি জিরোতে নামিয়ে আনতে পারি তার জন্যই আজকের এসভা। যেকোন ধরণের দুর্যোগ হলে দুই রকম অবস্থা হয়। হচ্ছে দুর্যোগ কালীন ও দুর্যোগ পরবর্তী। প্রতিটি দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ আসার আগেই সবরকমের প্রস্তুতি গ্রহণ করে রাখবেন। যেন দুর্যোগে কোনরকম শঙ্কা দেখা দিলেই কাজে নামা যায়। সবধরণের দুর্যোগের জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা আশাকরি চাঁদপুরে অন্যান্য জেলার মত বন্যা হবে না।
জেলা প্রশাসক বলেন, সাপে কাটার ভ্যাকসিনের নিয়মটা একটু ব্যতিক্রম হয়। আপদকালীন সময় হলে যাদের গবাদি পশু আছে সেগুলো সরিয়ে নেয়া ও খাবার দেয়ার বার্তাটা দিয়ে দিবেন। সব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান , সাবেক জেলা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।


এই বিভাগের আরও খবর