শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‍্যাক্ট ক্লাবের ইয়ার ইন্ডিং ও ক্লাব এওয়ার্ড অনুষ্ঠিত

reporter / ২৬২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

রিয়ন দেঃ  চাঁদপুরে সেন্ট্রাল গার্ডেন রোটার‍্যাক্ট ক্লাবের ২০২১-২২ রোটারি বর্ষের ইয়ার ইন্ডিং ও ক্লাব এওয়ার্ড সিরিমনি অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন সোমবার বিকাল ৪ টায় চাঁদপুর রোটারি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ২০২১-২২ রোটারি বর্ষে যারা বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করেছেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে এই এওয়ার্ড প্রদান করা হয়।
চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‍্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোঃ সামিউল প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রোটার‍্যাক্ট কমিটি চেয়ারম্যান রোটাঃ আবদুল বারী জমাদার।
প্রধান অতিথির বক্তব্যে রোটাঃ আবদুল বারী জমাদার বলেন, রোটার‍্যাক্টরা তাদের নেতৃত্ব বিকাশে এবং আত্নউন্নয়নে খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। এই রোটাবর্ষে যারা ভালো কাজ করেছেন, আজকের ক্লাব এওয়ার্ড অনুষ্ঠান তাদেরকে আরও উৎসাহিত করবে। তিনি রোটার‍্যাক্টদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
চাঁদপুর সেন্ট্রাল গার্ডেন রোটার‍্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোঃ সামিউল প্রধান বলেন, রোটার‍্যাক্ট ক্লাব নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর। আমাকে ২০২১-২২ রোটারি বর্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ করে দেওয়ার জন্য ক্লাবের সকল সদস্য ও চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মাকসুদুর রহমান, সেন্ট্রাল রোটার‍্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোঃ নজরুল ইসলাম, সেক্রেটারি ইলেক্ট রোঃ ইশতিয়াক খন্দকার সৈকত, জয়েন্ট সেক্রেটারি রোঃ রাকিব পাটওয়ারী, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোঃ অমরেশ দত্ত জয়, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ পাপিয়া শেলী, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ শাহরিয়ার এমরান সিয়াম, এডিটর রোঃ আলামিন সানি, চিফ সার্জেন্ট রোঃ আফসানা পাটওয়ারী, সার্জেন্ট রোঃ সাইমুন পাটওয়ারী, মেম্বার রোঃ রেহান উদ্দিন হিমেল, রোঃ আলহাফিজা আশা, রোঃ নেহা খন্দকারসহ অন্যান্যরা।


এই বিভাগের আরও খবর