শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাইমচরের সাবেক উপজেলা চেয়ারম্যান চুন্নু সরকারের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

reporter / ২৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাইমচর উপজেলা ও হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (৭৫) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কায়কোবাদ চুন্নু সরকারের নিকটাত্মীয় ৪নং নীলকমল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াসিন আহম্মদ (রতন হাজী) জানান, দীর্ঘদিন ধরে জটিল রোগে চিকিৎসাধীন অবস্থায় চুন্নু সরকার তার ছেলে ব্যারিস্টার হামিদুল মেজবাহ রাসেল সরকারের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, কায়কোবাদ চুন্নু সরকার আওয়ামী লীগের একজন নিবেদিত নেতৃত্ব ছিলেন। দলের সকল কর্মকাণ্ডে তারা ভূমিকা  ছিল অপরিসীম। মরহুম কায়কোবাদ চুন্নু সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাই।


এই বিভাগের আরও খবর