শিরোনাম:
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি চাঁদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার মতলবে অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু খুনিদের ফাঁসি হোক, নিরীহ আওয়ামী লীগের ক্ষতি যেন না হয় : এনায়েতুল্লাহ আব্বাসী মতলব উত্তরে ডাকাতি মামলার আসামি’সহ গ্রেপ্তার ৩ ১০ সন্তান থেকেও আশ্রয়ের অনিশ্চয়তায় ৮০ বছরের জয়নব, দুই মাসের ব্যবস্থা করলেন ইউএনও জমি দখলের অভিযোগ অস্বীকার, অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার পক্ষে সংবাদ সম্মেলন মতলবে উত্তর বাইশপুর গণ কবরস্থানের কমিটি গঠন শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর

ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

reporter / ৬৩০ ভিউ
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল  বৃহস্পতিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন থানার পশুর হাট পরিদর্শন করেন চাঁদপুর জেলার  পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)।
চাঁদপুরের বিভিন্ন স্থানের ঈদুল আযহা তথা কোরবানীর পশুর হাটের আইন-শৃংখলা বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট গুলোর নিরাপত্তা রক্ষায় পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করছে কিনা সরেজমিনে তদারকি করেন পুলিশ সুপার।
চাঁদপুর জেলায় ২০৯ টি কোরবারিন পশুর হাট ইতিমধ্যে বসেছে। এসব বাজারগুলোতে আইন- শৃখলা রক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কাজ করছে জেলা পুলিশ, চাঁদপুর।
পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সহিত কথা বলেন মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর।
ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে চাঁদপুর জেলার পুলিশ সুপার মহোদয় বলেন, দেশে করোনা সংক্রমণের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সবাইকে করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। হাটের পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহারায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে পোষণ করেন তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহারায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। প্রতিটি কোরবানি পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশী ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা। যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের { মোবাইল নাম্বারঃ ০১৩২০-১১৬৮৯৮} সহিত যোগাযোগ করুন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর