শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

চাঁদপুরে নদী ভাঙ্গণে ভিটেমাটিহীন ৬ পরিবার পাচ্ছে ঘর

reporter / ৩২৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুরে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে ৬ পরিবারকে ঘর করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে ২টি করে মোট এই ৬টি ঘর করে দেয়া হবে। আর এই গৃহনির্মাণের অর্থায়ন করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ।
২০ জুলাই বুধবার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ভিটামাটিহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসীদের গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত চাঁদপুর জেলা কমিটির সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, নদীভাঙ্গণে চাঁদপুর সদর, মতলব উত্তর এবং হাইমচর উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্থ। তাই এই উপজেলাগুলো থেকে যাচাই-বাছাই করে ক্ষতিগ্রস্থ মোট ৬টি পরিবারকে গৃহনির্মাণে অনুদান বরাদ্দ দেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম দেওয়ানসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর