শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

কথা রাখলেন ইউএনও সানজিদা শাহনাজ।।জেলে গেলো চেয়ারম্যান রনি

reporter / ৩৩৯ ভিউ
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

রিয়ন দেঃ চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ জেলেদের চাল আত্মসাতের ঘটনায় কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারীকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করায় নানা মহলে প্রশিংসিত হচ্ছেন।
২৪ জুলাই রোববার চেয়ারম্যান রনি পাটওয়ারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমান।
এর আগে গত ১৮ মে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজ বলেন, চাল না থাকার বিষয়টি জানার পর ইউনিয়নের দুটি গুদাম সিলাগালা করার নির্দেশ দেই। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী সম্পূর্ণ দায়ী। আমরা আপাতত চাল বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছি। ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শীঘ্রই আইগত ব্যবস্থা নেওয়া হবে।
আর এর পরপরই চাঁদপুর সদরের ইউএনও সানজিদা শাহনাজের নির্দেশে সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে চাল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যান রনির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।
এ বিষয়ে মামলার আসামি পক্ষের আইনজীবী আহসান হাবিব বলেন, ৫৩ দশমিক ৬৮০ টন চাল আত্মসাৎ মামলায় অভিযুক্ত হয়েছেন আমার মোয়াক্কেল চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান রনি জেলেদের বরাদ্দের অংশের চাল নির্দিষ্ট সময়ে না দিয়ে ৪৫ বস্তা চাল আত্মসাৎ করার বিষয়টি জানাজানি হলে ইউএনও সানজিদা শাহনাজের নির্দেশে তখন ইউনিয়নের দুটি গুদাম সিলগালা করেছিলো চাঁদপুর সদর উপজেলা প্রশাসন। ওই ঘটনার পর থেকে এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছিলেন ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী।
এ বিষয়ে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রনজিত রায় চৌধুরী  বলেন, মূলত জেলেদের জন্য বরাদ্দের চাল আত্মসাৎ করার মামলায় অভিযুক্ত চেয়ারম্যান রনি আদালতে হাজির হয়ে জামিন চাইতে গেলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর এই আদেশ দেন।


এই বিভাগের আরও খবর