শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা পুলিশের মাসিক কিট প্যারেড পরিদর্শন

reporter / ২৫৫ ভিউ
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
গতকাল ২৫ জুলাই সোমবার পুলিশ লাইন্স, চাঁদপুর মাঠে মাসিক কিট প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়।
অভিবাদন গ্রহণ শেষে, প্যারেডে উপস্থিত সকলের সরকারি ইউনিফর্ম, বেল্ট, বুটসহ আনুষাঙ্গিক সরকারি কিট সামগ্রী পরিদর্শন করে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। জেলা পুলিশ, চাঁদপুরের সকল সদস্যকে বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রোল অনুসরণ পূর্বক উত্তম পোশাক পরিধান, কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গর্বিত পুলিশ বাহিনীর সদস্য হিসেবে সুশৃঙ্খল জীবন যাপনসহ সততা ও পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও জেলা পুলিশের সকল ইউনিটে বিদ্যুৎসাশ্রয়ী এলইডি লাইটের ব্যবহার নিশ্চিত করতে হবে। পুলিশের ব্যারাকে ফ্যান এবং লাইটের ব্যবহার কমাতে হবে এবং বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশের সকল পতিত ও পরিত্যক্ত জমিতে সবজি চাষ এবং জলাশয়ে মৎস্য চাষের নির্দেশনাও প্রদান করেন।
উক্ত কিট প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন চাঁদপুর পুলিশ লাইন্সের আর.  আই  মোঃ আব্দুল মতিন উল্লাহ।


এই বিভাগের আরও খবর