শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ফরিদগঞ্জে দু’টি দোকান আগুনে পুড়ে ছাই

reporter / ২৭৯ ভিউ
আপডেট : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন লেগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অল্পের জন্য বেঁচে গেল প্রায় অর্ধশতাধিক দোকান ও দু’টি প্রাইভেট মেডিকেল। কারণ অগ্নিকাণ্ডের পাশেই ছিল গ্যাস সিলিন্ডারের গোডাউন।
১১ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় উপজেলার সদর এলাকার বাসস্ট্যান্ডে দক্ষিন পাশের ভাই ভাই সুপার মার্কেটে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসকর্মীরা ছুটে এসে প্রায় আধা ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ভাই ভাই সুপার মার্কেটের রিহান ইঞ্জিনিয়ারিং এন্ড ডেন্টিং সেন্টার ও শাকিল বল্কানাইজিং দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
রিহান ইঞ্জিনিয়ারিং এন্ড ডেন্টিং সেন্টারের মালিক বাহার হোসেন জানান, অগ্নিকান্ডে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
শাকিল বল্কানাইজিং (টায়ার পাম্পের) দোকানের মালিক শাকিল জানান, তার প্রায় ২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে এবং ভাই ভাই সুপার মার্কেটের মালিকরা জানান, তাদেরও প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে প্রায় ৮ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।
আগুন লাগার বিষয়ে ফায়র সার্ভিসের অফিসার সালাউদ্দিন জানান,‘প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।’


এই বিভাগের আরও খবর