শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচি

reporter / ৩৮৯ ভিউ
আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আগামীকাল ১৫ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বিশ্বের ইতিহাসের নির্মমতার এক কালো অধ্যায়। ঘাতকরা শুধু একদিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যাই করেনি, হত্যা করেছিল বাঙালি জাতির মহান মুক্তিযুদ্ধের চেতনা, অগ্রযাত্রা সমৃদ্ধি ও সুন্দর আগামীর স্বপ্নকে। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছেন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচী হলো,
 ১৫ই আগস্ট সকাল ৭ ঘটিকায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গণ জামায়েত।
 ১৫ই আগস্ট সকাল ৭.৩০ মিঃ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা,
কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন।
সকাল ৮.০০ ঘটিকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পবক অর্পন।
 সকাল ৮.৩০ ঘটিকায় চাদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক রেলি সহ সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন।
 সকাল ৯.০০ ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসন কর্তৃক শোক রাণীতে অংশগ্রহণ।
 দুপুর ১ ঘটিকায় এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ।  বাদ আছর সকল মসজিদে মিলাদ ও দোয়া শেষে তাবারুক বিতরণ ও সুবিধামত সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।
স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সকল কর্মসূচীতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তথা সর্বস্থরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি  নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।


এই বিভাগের আরও খবর