শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী আব্দুল কাদের জিলানীর দাফন সম্পন্ন

reporter / ২৭২ ভিউ
আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২

মোঃ মুছা তপদারঃ
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য চৌধুরী আব্দুল কাদের জিলানী জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৯ আগষ্ট শুক্রবার বাদ জুম্মা শহরের দক্ষিণ গুনরাজদি ও মধ্যে ইচুলি আহমদিয়া ঈদগা মাঠে সাতআনি পাটোয়ারী বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

গত ১৮ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় চাঁদপুর সদর হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে চৌধুরী আব্দুল কাদের জিলানী (৩৪) ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ মেয়ে ও ভাই- বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

এদিকে চৌধুরী আব্দুল কাদের জিলানীর মৃত্যুর খবর শুনে শহরে শোকের ছায়া নেমে আসে। জিলানীর আকস্মিক মৃত্যু যেন কেউ মেনে নিতে পারছিল না। তাকে এক নজর দেখতে হাজার হাজার নেতাকর্মী চাঁদপুর সদর হাসপাতালে ছুটে যান। তার মৃত্যু যেন কেউ মানতে পারছে না। নেতাকর্মীদের চোখের জল আর আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে বাতাস।

জানাজার নামাজ পরিচালনা করেন সাতআনি পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা ওলিউর রহমান পাটোয়ারী।

জানাজার নামাজের পূর্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও মরহু‌মের মামা আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল,পরিবারের পক্ষ থেকে মরহু‌মের ভাই রাকিবুল ইসলাম রনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলী‌গের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইয়া, সদস্য জসিম উদ্দিন পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ সেলিম,
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার, যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, আবু পাটোয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হেলাল হোসাইন, পৌর যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর শফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক ইকবাল হোসেন বাবু পাটোয়ারী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী সহ রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও ধর্মপালন মুসল্লীরা।


এই বিভাগের আরও খবর