শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাল্যবিবাহ নিরোধ আইন, জেন্ডার সমতা, শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন

reporter / ২৭৮ ভিউ
আপডেট : সোমবার, ২২ আগস্ট, ২০২২

সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব নিতে হবে —- জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ স্লোগান নিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু রক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ আগষ্ট) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, একটি অপরাধ অনেকগুলো অপরাধ ধরে নিয়ে আসে। বাংলকদেশের নাগরিক হিসেবে আমার করা দরকার, এ বিশ্বাস রাখলে অবশ্যই করা সম্ভব। সচেতনতার জায়গাটিকে গড়ে তুলতে হবে। সচেতনতার কাজটি করার দায়িত্ব জনপ্রতিনিধি,  সুশীল সমাজসহ সকলের৷ সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব নিতে হবে, তবেই সম্ভব হবে বাল্যবিবাহ প্রতিরোধ।
অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম সরওয়ার।
এসময় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর