নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মতলব উত্তরের কলেজ সুজাতপুর গ্রামে নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী সোনিয়া (১৫) ঘরের নিজ কক্ষে আড়ার সঙ্গে গায়ের ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেন।
৪ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টায় তাকে ঝুলে থাকতে দেখে তারই ছোট বোন সুরাইয়া ডাক-চিৎকার দিলে তার মা ও আশেপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
কলেজ সুজাতপুর গ্রামের পাটোয়ারী বাড়ির কৃষক মোঃ মনির হোসেন এর মেয়ে সোনিয়া। এক ভাই ও দুই বোনের মধ্যে সোনিয়া মেঝো ছিলেন।
তার বাবা জানান, অন্যান্য দিনের ন্যায় আজও সকালে সে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যান। সেখান থেকে ফিরে তার গায়ের জামা-কাপড় পরিবর্তন করার জন্য ঘরের দরজা বন্ধ করেন। দীর্ঘসময় অতিবাহিত হলে ছোটবোন অপর দরজা দিয়ে ঘরে ঢুকলে সোনিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, গেলো কয়েকদিন যাবৎ সোনিয়ার বিয়ের কথা চলছিলো।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান৷ তিনি বলেন, মেয়েটি অত্যন্ত শান্ত, ভদ্র প্রকৃতির ও মেধাবী ছিলো। তবে কেনো এই আত্মহত্যা তা আমি নিজেও বুঝতে পারছি না।
খবর পেয়ে ১৩ নং ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ঘটনস্থলে যান। তিনি থানা পুলিশকে খবর দিলে দ্রুত বিষয়টি জানতে পেরে মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ ঘটনাস্থলে ছুটে আসেন।
মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুূদ জানান, আত্মহত্যার বিষয়টি জানতে পেরে এসআই রমিজ ও নারী পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।