শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

ইজিবাইকে চাবি রেখে চালক গেল বাড়িতে, খেলতে গিয়ে শিশুর মৃত্যু

reporter / ৩৫৪ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার আব্দুর রশিদ পাটওয়ারী সড়কে পার্কিং করা ইজিবাইক নিয়ে খেলতে গিয়ে আফিফ হোসেন (৫) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহিন (৪) নামে আরেক শিশু গুরুতর আহত হয়।

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় শহরের গুনারাজদী ময়দার মিলের পিছনে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
শিশু আফিফ হোসেন ব্যবসায়ী হারেস সর্দারের ছেলে। একমাত্র ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী মিজান আখন্দ ও নিবির আহমেদ জানায়, চালক বাবুল রাস্তার উপর ইজিবাইকটি রেখে জরুরি জিনিস আনতে ঘরে যায়। তবে ভুলবশত ইজিবাইকের চাবিটি গাড়িতে রেখে যায়। এরই মধ্যে শিশু আফিফ সহপাঠি শাহিনকে নিয়ে ইজিবাইকে উঠে চাবি ঘুড়িয়ে পিকআপ দিলে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশের দেয়ালে গিয়ে সজোরে ধাক্কা লাগে। এসময় শিশু আফিফ ছিটকে গিয়ে দেয়ালের মধ্যে  মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় আফিফের সহপাঠি শাহিন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাগর মজুমদার জানান, অতিরিক্ত রক্তক্ষরনে হাসপাতালে আসার পূর্বেই শিশুটি মৃত্যু বরণ করে।


এই বিভাগের আরও খবর