শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ফরিদগঞ্জে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২৫৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ণ মাছের খাদ্য বিক্রি করায় মীনা ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, তারিখ ও এম আর পি না থাকায় ঢাকা বেকারীকে ২০ হাজার টাকা ও চট্টগ্রাম বেকারীকে ২০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়।
ভোক্তাধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ খাবার প্রক্রিয়া করন, তারিখ ও এমআরপি না থাকা এবং মেয়াদোত্তীর্ণ মাছের খাদ্য বিক্রির দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর