শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায়

reporter / ২৯৮ ভিউ
আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান
——মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মোঃ কামরুল হাসান রাব্বিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,
বিএনপি বন্দুকের নলের শক্তি দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে’
বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান এবং সেটিই বাস্তবতা।’
তিনি আজ বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান। আমরা জনগণের শক্তিকেই বিশ্বাস করি, অন্য কোনো শক্তিতে আমরা বিশ্বাস করি না। অন্য কোনো শক্তির সমর্থন-সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ কখনো দেশের রাষ্ট্রক্ষমতায় যায়নি এবং কোনো বিদেশি শক্তির ওপরও আমরা নির্ভরশীল নই। আমরা জনগণের শক্তির ওপরই নির্ভরশীল।’
বিএনপি-ই জনগণের সমর্থনহীন— উল্লেখ করে মায়া বলেন, ‘বিএনপি দিনের বেলায় নয়াপল্টনে অফিস করে, রাতের বেলায় দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়। কারণ তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে, দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ালে বিদেশিরা তাদের কোলে করে ক্ষমতায় বসাবে। কিন্তু এ দেশের ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, এডভোকেট সেলিম মিয়া,  পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্রীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির, সাবেক কমিশনার খোকন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সালামত খান, রুহুল আমিন মোল্লা, শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, কৃষকলীগ নেতা মনির হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর