বিশেষ প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইভিএম এর মাধ্যমে প্রথম চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন। এর পূর্বে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর তারিখ পযন্ত । প্রথম জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান, সাধারণ সদস্য ১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৫ জনসহ মোট ২১ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। কিন্তু এ বছর চেয়ারম্যান, সাধারণ সদস্য ৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী নির্বাচিত হবেন বলে জানান জেলা নির্বাচন অফিসার মোঃ তোফায়েল হোসেন।চাঁদপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার ১২৭৩ জন। এর মধ্যে পুরুষ ৯৭৪ জন ও নারী ২৯৯ জন ভোটার। চাঁদপুর সদরে মোট ভোটার ২০৬ জন। এর মধ্যে পুরুষ ১৫৮ ও মহিলা ৪৮ জন। হাইমচরে মোট ভোটার ৮০ জন। এর মধ্যে পুরুষ ৬১ও মহিলা ১৯জন। ফরিদগঞ্জে মোট ভোটার ২১১ জন। এর মধ্যে পুরুষ ১৬২ ও মহিলা ৪৯ জন। মতলব দক্ষিন মোট ভোটার ৯৪ জন। এর মধ্যে পুরুষ ৭২ ও মহিলা ২২ জন। মতলব উত্তর মোট ভোটার ১৮৪ জন। এর মধ্যে পুরুষ ১৪১ ও মহিলা ৪৩ জন। কচুয়া মোট ভোটার ১৭২ জন। এর মধ্যে পুরুষ ১৩১ ও মহিলা ৪১ জন। হাজীগঞ্জে মোট ভোটার ১৭৬ জন। এর মধ্যে পুরুষ ১৩৫ ও মহিলা ৪১ জন। শাহরাস্তি মোট ভোটার ১৫০ জন। এর মধ্যে পুরুষ ১১৪ ও মহিলা ৩৬ জন। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদ ছাড়া ৮ জন সাধারণ সদস্য পদে নির্বাচিত হবেন, যা পূর্বে ছিল ১৫ জন। আর সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হবেন ৩ জন, যা পূর্বে ছিল ৫জন। সংরক্ষিত মহিলা সদস্য ( ওয়ার্ড-১) চাঁদপুর সদর, হাইমচর ও ফরিদগঞ্জ, (ওয়ার্ড-২) মতলব দক্ষিন, মতলব উত্তর ও কচুয়া এবং (ওয়ার্ড-৩) হাজীগঞ্জ ও শাহারাস্তি। নির্বাচনে সদস্য সংখ্যা কমে যাওয়ায় সাধারণ ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের দৌড়ঝাঁপ দিতে হবে। তবে এবারের জেলা পরিষদ নির্বাচনে ছেংগারচর পৌরসভার কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সেখানে মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচন বন্ধ ছিল তাই পৌর প্রশাসক ও ৯ জন সহায়ক সদস্য দিয়ে পৌরসভার দৈনন্দিন কাজ পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ তারা কেউ নির্বাচিত প্রতিনিধি না হওয়ায় জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।