শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সারা বিশ্বেই কমবয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে : শিক্ষামন্ত্রী

reporter / ২৮৯ ভিউ
আপডেট : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মোঃ আলমগীর হোসেনঃ
 শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, মাধ্যমিকের শিক্ষার্থীদের বয়:সন্ধিটা এমন একটি সময়, যখন তাদের মধ্যে শারিরীক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। তারা সব সময় সঠিক তথ্য পায় না। তাদেরকে পিতা-মাতাও সঠিকভাবে সবসময় বুঝান না এবং পাঠ্য বইয়ে যা আছে তাও সঠিকভাবে জানানো হয় না। এই যে গত দু’বছর অতিমারি গেল, তখন অনেক ধরণের সমস্যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা অতিবাহিত করেছেন। আবার ইন্টারনেটে যে গেম আছে, সেগুলোরও সমস্যা আছে। সব মিলিয়ে শুধুমাত্র আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই কমবয়সীদের মধ্যে একটি আত্মহত্যার প্রবণতা বেড়েছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতারোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। সেজন্য সারা দেশে ২ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আশাকরি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারবো।
অভিভাবকদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, বাবা-মায়েদেরকে বলবো, এই বয়সী ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিং এর শিকার হয়। সেই সমস্যার কথা যদি পরিবারের কাছে বলতে না পারে, তার শিক্ষকদের কাছে বলতে না পারে, তখনই কিন্তু তার যে চাপা অর্থাৎ আবেগ থাকে তার বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।
এ সময় উপস্থিত ছিলেন হাইচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রহমানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী।


এই বিভাগের আরও খবর