নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক কারবারি কে আটক করা হয়েছে, এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি জানায়, ১১ সেপ্টেম্বর রবিবার দুপুর ১২ টার সময় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের দিক নির্দেশনায় এসআই(নিরস্ত্র)/কামরুল হাসান কায়কোবাদ ও সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করাকালে হাজীগঞ্জ থানাধীন ৪নং ওয়ার্ড পৌর মকিমাবাদ সাকিনস্থ মডেল কলেজ সংলগ্ন জনৈক কাঞ্চন এর খালি প্লটের উপর হইতে মাদক কারবারি মোঃ সোহাগ(৪০), পিতা-মৃত জয়নাল আবেদীন, মাতা-মৃত সাজেদা বেগম, সাং-মকিমাবাদ, ০৪নং পৌর ওয়ার্ড, আটিয়া বাড়ী, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত মাদক কারবারির বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় এজাহার দায়ের করা হয়েছে।