শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

উৎসবমুখর পরিবেশে চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল, আজ শেষ দিন

reporter / ৪১৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের ন্যায় চাঁদপুর জেলায় ছড়াচ্ছে নির্বাচনী আমেজ। আজ ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

গতকাল বুধবার ১৪ সেপ্টেম্বর দুপুর ১২ টায় চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা কামরুল হাসান ও সহকারী রিটার্নি কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর কাছে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র পত্র দাখিল করেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী ও জাকির হোসেন প্রধানীয়া।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়,
সাধারণ সদস্য পদে ( চাঁদপুর সদর) ১নং ওয়ার্ড থেকে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেনঃ সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মুকবুল হোসেন মিজি, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, জাকির হোসেন হিরু, মোঃ শাহ আলম খান।

সাধারণ সদস্য পদে (হাইমচর উপজেলা) ২নং ওয়ার্ড থেকে কেউ এখনো মনোনয়নপত্র দাখিল করেন নি।

সাধারণ সদস্য পদে (ফরিদগঞ্জ উপজেলা) ৩নং ওয়ার্ড থেকে মশিউর রহমান ও মোঃ শাহাবুদ্দিন হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (মতলব দক্ষিণ উপজেলা ) ৪ নং ওয়ার্ড থেকে জসিম উদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (মতলব উত্তর উপজেলা) ৫ নং ওয়ার্ড থেকে মোঃ আলাউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (কচুয়া উপজেলা) ৬ নং ওয়ার্ড থেকে কেউ এখনো মনোনয়নপত্র দাখিল করেন নি।

সাধারণ সদস্য পদে (হাজীগঞ্জ উপজেলা) ৭নং ওয়ার্ড থেকে মোঃ বিল্লাল হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।

সাধারণ সদস্য পদে (শাহরাস্তি উপজেলা) ৮নং ওয়ার্ড থেকে তুহিন খান ও মাহবুব আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ১ নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) থেকে আয়শা রহমান ও জোবেদা মজুমদার খুশি মনোনয়নপত্র দাখিল করেছেন।
সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ২ নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) থেকে  শামছুন নাহার ও তাছলিমা আক্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী হিসাবে ৩ নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) থেকে জান্নাতুল ফেরদৌসী তার মনোনয়নপত্র দাখিল করেছেন।


এই বিভাগের আরও খবর