শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আজ সবুজের ছোঁয়ায় নিজের বাগানের আঙ্গিনায় ফেসবুক পেইজের উদ্যোগে চারা বিতরণ

reporter / ৩৭৪ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ ছাদবাগানিদের উৎসাহ দিতে সবুজের ছোঁয়ায় নিজের বাগানের আঙ্গিনায় ফেসবুক পেইজের এডমিন আলমগীর সিকদারের উদ্যোগে চারা বিতরণ করা হবে।
আজ ১৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় শহরের স্বর্ণখোলায় এসব চারা ছাদবাগানিদের হাতে তুলে দিবেন ওই ফেসবুক পেইজের মডারেটর মোঃ মমতাজ উদ্দীন মাসুদ।
তিনি বলেন, আমাদের ফেসবুক পেইজের এক্টিভ ছাদবাগানি সদস্যদের উৎসাহিত করতে বিলুপ্ত প্রায় সবজি এবং ফলগুলোকে ফিরিয়ে আনার প্রয়াসে আমদের ফেসবুক গ্রুপ কাজ করে যাচ্ছে। আমাদের গ্রুপের মূল স্লোগান হচ্ছে একটি বাড়ীর ছাদ হতে পারে একটি ফসলের মাঠ। আর এই স্লোগানকে সামনে রেখেই ছাদবাগানিদের অগ্রাধিকার দিয়ে গ্রুপের সবাই সবুজায়নে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আমরা আজ আমাদের ফেসবুক পেইজের চাঁদপুরের ৭০ জন বাগানিকে বিলুপ্ত প্রায় কাসমিরি টক বড়ই কলম চারাসহ ১৮ জাতের বিভিন্ন বীজ উপহার দিবো। যা ঢাকা থেকে উপহার পাঠিয়েছেন গ্রুপের এডমিন আলমগীর সিকদার। এমন আয়োজনে রেজিষ্ট্রেশনকৃত ছাদবাগানিদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ করছি।
প্রসঙ্গত, মোঃ মমতাজ উদ্দীন মাসুদ তিনি নিজেও একজন সফল ছাদবাগানী। যার ছাদ বাগানে দেশি বিদেশী প্রায় ৭০টি ফুল ও ফল গাছ রয়েছে।


এই বিভাগের আরও খবর