শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

চাঁদপুর সদরে ভোক্তা অধিকারের অভিযান: ১টি প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও অনিয়ম ঠেকাতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের সদর উপজেলায় ১৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভোক্তা অধিকার অধিদপ্তর।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক নির্দেশনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুরের সদরের বাগাদী চৌরাস্তায় বিভিন্ন প্রতিষ্ঠানে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। তদারকিকালে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা  করা হয়েছে। আল্লাহর দান বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। এছাড়াও সকল পণ্য ন্যায্য মূল্যে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করে ভোক্তাদেরকে সচেতন করা হয়েছে


এই বিভাগের আরও খবর