শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর নৌ পুলিশের অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক-২

reporter / ২৯৬ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর নৌ থানা পুলিশের কৌশলী অভিযানে ব্যাগভর্তি ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী আটক হয়েছে। চাঁদপুর নৌ থানার এসআই মজিবুর রহমান ও এএসআই সাইফুল ইসলাম ফোর্সসহ এ দুই মাদককারবারীকে আটক করতে সক্ষম হয়।
১৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১০ টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এ দুই মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ইমরান হোসেন এবং নুরন্নবী। যারা ফেনীর ছাগলনাইয়া হতে গাঁজাগুলো নিয়ে সড়কপথে চাঁদপুর লঞ্চঘাটে আসে। এরপর লঞ্চযোগে পটুয়াখালী যাওয়ার উদ্দ্যেশ্যে ঘাটে লঞ্চের অপেক্ষাকালে নৌ থানা পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়।
এসব তথ্য জানিয়ে চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরও খবর