শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান হলেন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা

reporter / ২৩০ ভিউ
আপডেট : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব ও চাঁদপুরের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
গত আগস্ট মাসে প্রভাত সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমির রাজুর স্বাক্ষরিত এক আবেদনের প্রেক্ষিতে গত ৮ আগস্ট মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান সংগঠনের উপদেষ্টা হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করেন। উপদেষ্টা হওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন প্রভাত সমাজকল্যাণ সংস্থার সকল শাখার নেতৃবৃন্দ।
জানা যায়, প্রভাত সমাজকল্যাণ সংস্থা, সমাজকল্যাণ অধিদপ্তর থেকে নিবন্ধন প্রাপ্ত একটি স্বেচ্ছায় সেবাদানকারী সংস্থা। যাহার নিবন্ধন নং- ঢ-০৯১৩০। ২০১১ সাল থেকে কতিপয় উদ্যোগী যুবকদের সমন্বয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান ও স্বাস্থ্য সচেতনতা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অসহায় নারীদের সেলায় মেশিন বিতরণ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা, দরিদ্রদের আইনী সহায়তা এবং বিশেষ করে অসহায় রোগীদের চিকিৎসা ও স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে রক্তদাতাদের উৎসাহ প্রদানের কার্যক্রম পরিচালনা করে আসছে। তাই সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রভাত সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান কে মনোনীত করা হয়।
কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান নিজেও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে মানবিক কাজের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের সাথে থেকে কাজ করে যাচ্ছেন। করেনাকালীন মাঠে থেকে নিরলসভাবে কাজ করে চাঁদপুর জেলায় তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।


এই বিভাগের আরও খবর