শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) বদলিজনিত বিদায় সংবর্ধনা

reporter / ২৭৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ২১ সেপ্টেম্বর ( বুধবার) অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ কে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পুলিশ অফিস সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার)।
বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। এসময় মাননীয় পুলিশ সুপার’সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথির সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ অফিসার হিসেবে আলোচিত হন।
 অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), চাঁদপুরের পরবর্তী কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে  পুলিশ সুপার ফুলেল শুভেচ্ছা , সম্মাননাসূচক ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর