শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জে শিশুর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

reporter / ৩৩১ ভিউ
আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দেওয়া তারেকুল ইসুলাম (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতুলী গ্রাম থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তারেকুল ইসলাম ওই এলাকা রুবেল হোসেন’র ছেলে। স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণির ছাত্র ছিল সে।
সরেজমিনে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর বাবা প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে রিক্সা নিয়ে সকালে বাড়ীর বাহিরে যান। তার মা বাড়ির পার্শ্ববর্তি একটি সবজি খেতে লাল সাগ সংগ্রহ করতে যান। এসময় তারেকুল ইসলাম তার ছোট ভাই-বোনদের সাথে বাড়িতেই ছিলো। পরবর্তিতে তার বাবা খবর শুনে বাড়ীতে এসে দেখেন তারেকুল ইসলাম তাঁদের বসতঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় শীতের মাফলার পেঁছানো অবস্থায় ঝুলে আছে। এসময়ই বাবা নিজেই ছেলের মরদেহ মাটিতে নামিয়ে দেখে তারেকুল ইসলাম আর জীবিত নেই। এসময় তাঁর বাবার ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে তারেকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়তা তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।


এই বিভাগের আরও খবর