শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আওয়ামী লীগের শোক বীর মুক্তিযোদ্ধা রফিকউল্লাহ কোম্পানির হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী

reporter / ২৪৯ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানির  মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি  নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তারা শোকবার্তায় বলেন, যে মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ, শহীদ জাবেদের ছোট ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানিকে গতকাল শনিবার  সন্ধ্যায় তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়
বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানির  মৃত্যুতে এক শোক বার্তায়  আরোও বলেন,আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত মর্মাহত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত দোষীদের তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কামনা করি।  মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


এই বিভাগের আরও খবর