শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর শেখেরহাটে অগ্নিকাণ্ডে বসতঘর ভষ্মিভূত

reporter / ২৭২ ভিউ
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের এনায়েতনগর (শেখেরহাট) এলাকার দাসবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই বাড়ির সুবল চন্দ্র দাসের টিনসেটের একটি বসতঘর ভষ্মিভূত হয়ে গেছে।
২৪ সেপ্টেম্বর রাত আড়াইটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিঢে আগুণ নিয়ন্ত্রণে আনে। তবে ওই বসতঘরে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘেটেনি।
ভুক্তভোগী সুবল চন্দ্র দাস জানায়, শুক্রবার তিনি এবং তার পরিবারের সবাই শহরের বাবুরহাট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ২টা ৪০ মিনিটে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, তাদের বসত ঘরে আগুণ লেগেছে। প্রতিবেশিরা ছুটে আগুণ নিভানোর চেষ্টা করছে। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুণে তাদের ২ রুমের টিনসেট ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
সুবল চন্দ্র দাস আরো জানান, সেখানে পৌঁছে তিনি ফায়ার সার্ভিসে খবর দিলে রাত সাড়ে ৩টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে এলাকাবাসীরা আগুণ কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর দমকল কর্মীরা আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেও ঘরের সমস্ত আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ, ১৫ হাজার টাকা, বাড়ির মূল্যবান কাগজপত্রসহ সব কিছু ভস্মীভূত হয়েছে।
ভুক্তভোগী সুবল চন্দ্র দাসের পুত্র সজিব চন্দ্র দাস জানায়, সে-ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। অগ্নিকাণ্ডে তারা এখন নিঃশ্ব। গায়ের কাপড় ছাড়া তাদের কিছু আর বাকি নেই। আগুণে তার এসএসসি, এইচএসসি ও গ্র‍্যাজুয়েশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রসহ সকল মূল্যবান কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিসের থেকে আগুণের সূত্রপাত সেটি তারা জানতে পারেনি।


এই বিভাগের আরও খবর