শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

ফরিদগঞ্জ প্রধানমন্ত্রীর জন্মদিনে পৌর আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা

reporter / ৩১১ ভিউ
আপডেট : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারীঃ
আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল’র নেতৃত্বে তুলাতলী জামে মসজিদের সামনে থেকে আনন্দ শোভাযাত্রার একটি র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক বলেন, বিএনপি বাংলাদেশের উন্নয়নকে স্বীকার করে না। তারা বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করে ও মিথ্যার আশ্রয় নিয়ে গুজব রটিয়ে ফায়দা লুটে দেশের জনগণের মাঝে বিভ্রান্তি তৈরির চেষ্টা করে আসছে। বিএনপি জামাত নামে পাকিস্তানের দোসররা দেশকে পাকিস্তান বানাতে চেষ্টা চালাচ্ছে। তাদের এই উদ্দেশ্যও সফল হবে না। আওয়ামী লীগের সরকার দেশের উন্নয়নে বিশ্বাস করে। সরকার প্রধান যতদিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থাকবে, ততদিন দেশের উন্নয়ন কেউ দাবায়ে রাখতে পারবেনা। আওয়ামী লীগের সরকার ডিজিটাল বাংলাদেশের রূপকার।দেশ ও জনগণের স্বার্থের কর্মকান্ডে বিশ্বের দ্বিতীয় সফল নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব তাকে বিভিন্ন উপাধিতে ভূষিত করেছে। নেত্রীর জন্ম দিনের চেয়ে আনন্দের দিন আমাদের কাছে আর কি আছে। দেশের উন্নয়নের কারিগর শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে জামাত শিবিরের দেশ বিরোধী কর্মকান্ড শক্তহাতে প্রতিহত করবো।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন,মোফাজ্জাল হোসেন মোফা, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী, জহিরুল ইসলাম বাবু, জিন্নাতুল ইসলাম জিন্না, পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোবারক হোসেন পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার টিপু পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন কাউন্সিলর, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ ভূঁইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ পাটওয়ারী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকবুল আহাম্মেদ, সাধারণ সম্পাদক সহিদ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বতু মাস্টার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গাজীসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর